ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৪:৫৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৪:৫৬:৫২ অপরাহ্ন
বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমাদের ভারতের সঙ্গে বন্দি বিনিময়ের চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।”

সাম্প্রতিক কিছু মব বা সংঘবদ্ধ সহিংসতার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, “কিছু জায়গায় মবের ঘটনা ঘটেছে, তবে আমরা প্রতিকার নিয়েছি। যেখানেই এমন ঘটনা ঘটেছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি এরকম কিছু হয়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে এবং সাধারণ জনগণ এখনো বর্তমান ব্যবস্থাপনাকে সমর্থন করছেন।

“সাধারণ মানুষ আমাদের আরও পাঁচ বছর দেখতে চায়,” — বলেন তিনি।

এর আগে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনের সময়, স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের পক্ষ থেকে দেওয়া লাল গালিচা সংবর্ধনায় অসন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন,“এ ধরনের আনুষ্ঠানিকতা অপ্রয়োজনীয়। সাধারণ মানুষের টাকায় এসব করা চলবে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে