ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শিশু সন্তানকে ব্যবহার করে অনলাইনে টাকা আয়: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৫:২৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৫:২৪:৩৮ অপরাহ্ন
শিশু সন্তানকে ব্যবহার করে অনলাইনে টাকা আয়: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা
টাকার লোভে শিশু সন্তানদের ব্যবহার করে ভিডিও বানিয়ে ফেসবুকে প্রচারের অভিযোগে শারমীন শিলা, যিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শারমীন শিলা একজন বিউটিশিয়ান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ক্রিম আপা’ নামে পরিচিত। তিনি গায়ের রং ফরসা করার ক্রিম তৈরি ও বিক্রি করেন। তার একটি ছেলে ও মেয়ে রয়েছে, যাদের নিয়ে তিনি বিভিন্ন ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করেন। ৩ মার্চ তার ফেসবুক আইডি থেকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায়, তার ২ বছর বয়সী মেয়ে জিমকে জোরপূর্বক কেক জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। শিশুটি খেতে চাইছিল না, কিন্তু শারমীন তাকে মুখে জোর করে খাবার ঢুকিয়ে দেন। ভিডিওতে শিশুটির আতঙ্ক এবং অস্বস্তি স্পষ্টভাবে দেখা যায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শারমীন শিলা শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করছেন, যা তাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফেসবুকসহ সামাজিক মাধ্যমে ভিডিওটি নিয়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এদিকে, ‘একাই একশো’ নামের সামাজিক আন্দোলনকারী কিশোর সাদাত রহমান এবং অন্যরা ৬ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেন। তারা শারমীন শিলার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অভিযুক্ত শারমীন শিলা দাবি করেছেন, এটি একটি ষড়যন্ত্র। তিনি তার সন্তানদেরকে খুব ভালোবাসেন এবং তাদের নির্যাতন করার প্রশ্নই আসে না। পরে তিনি ফেসবুক লাইভে এসে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ভিডিও না তৈরি করার প্রতিশ্রুতি দেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মামলার তদন্ত চলছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা