ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৬:১১:৩৯ অপরাহ্ন
১৩ দিন বৃষ্টিবলয়ে থাকবে পুরো দেশ, হবে কালবৈশাখী-বজ্রপাত
বাংলাদেশ বর্তমানে একটি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় রয়েছে, যা চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় হিসেবে চিহ্নিত হয়েছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এই বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ বৃষ্টিবলয় ২২ এপ্রিল পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এটি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। অন্যদিকে খুলনা ও বরিশালে এর প্রভাব তুলনামূলকভাবে কম থাকবে।

বৃষ্টিবলয়ের সময় দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিকভাবে মেঘলা থাকবে, তবে সক্রিয় অঞ্চলে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিপাত হবে মূলত আকস্মিক ও স্বল্পস্থায়ীভাবে। হঠাৎ কালো মেঘ, প্রবল দমকা হাওয়া ও বজ্রপাতের পর শুরু হতে পারে বৃষ্টি, যা শেষে আবার দ্রুত আবহাওয়া পরিষ্কার হয়ে যেতে পারে।

এই সময় দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কালবৈশাখী ঝড় এবং তীব্র বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরেও বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে।

বৃষ্টির পরিমাণ অঞ্চভেদে ভিন্ন হবে। সিলেটে ৯০ থেকে ১৩০ মিমি, রংপুরে ৬০ থেকে ৯০ মিমি, ঢাকায় ৫০ থেকে ৭০ মিমি, রাজশাহীতে ৩০ থেকে ৪৫ মিমি, খুলনায় ২০ থেকে ৩০ মিমি এবং বরিশালে ২০ থেকে ৩৫ মিমি বৃষ্টিপাত হতে পারে।

এই বৃষ্টিবলয় দেশের কৃষি ও পানি সেচে সহায়ক হলেও, বজ্রপাত ও ঝড়ের বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিডব্লিউওটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত