ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : আব্বাস

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৬:৩৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৬:৩৮:২৬ অপরাহ্ন
তারা ধীরে-ধীরে সব মুসলমানকে নিঃশেষ করার চেষ্টা করবে : আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ফিলিস্তিনে যে নারকীয় হত্যাযজ্ঞ চলছে তা শুধু তাদের নয়, ভবিষ্যতে বিশ্বের সব মুসলমানের ওপর নিপীড়নের পূর্বাভাস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত র‍্যালি-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “মনে হতে পারে শুধু ফিলিস্তিনিরাই নির্যাতিত, কিন্তু আসলে লক্ষ্য হলো ধীরে ধীরে বিশ্বের সব মুসলমানকে নিঃশেষ করা।” তিনি মুসলিম বিশ্বের কিছু ‘মোড়ল’ দেশের সমালোচনা করে বলেন, “তারা নিজেদের রাজত্ব রক্ষার জন্য মুসলিম জাতির নেতৃত্বে এগিয়ে আসছেন না। এর ফলে আল্লাহর অভিশাপ তাদের ওপর পড়বে।”

তিনি আরও বলেন, “আমরা মুক্তিযুদ্ধ করেছি। আজ যদি সুযোগ থাকতো, তাহলে বিশ্বের যেকোনো প্রান্তে গিয়ে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতাম। এক ছাত্র ভাই বলেছেন, বর্ডার থাকলে যেতেন। আমি তার সঙ্গে একমত।”

সাবেক এই মন্ত্রী জানান, শুধু বিএনপির নেতাকর্মী নয়, এই র‍্যালিতে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরাও অংশ নিয়েছেন। “এই প্রতিবাদ মিছিল অস্বাভাবিকভাবে বড় হয়েছে,” উল্লেখ করে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

র‍্যালিতে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি নিজেও অনেক দূর থেকে এসেছি। কারণ, সরাসরি কিছু করতে না পারলেও অন্তত প্রতিবাদে শরিক হতে পেরেছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম