ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে’

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৭:১২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৭:১২:১৯ অপরাহ্ন
‘আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে’
লালমনিরহাটের আদিতমারীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ভিডিওর জেরে আত্মহত্যা করেছেন সুলতানা পারভীন সোহা (২০) নামের এক নববধূ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে তার পরিবার।

সোহা আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিদ্দিক আলীর মেয়ে। মাত্র ১০ মাস আগে তার বিয়ে হয় একই এলাকার জাপানপ্রবাসী আশরাফুল ইসলাম অনিকের সঙ্গে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর সোহা দেশে থাকলেও তার স্বামী অনিক জাপানে ছিলেন এবং স্ত্রীকে জাপানে নেওয়ার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই এআই প্রযুক্তি ব্যবহার করে সোহার ছবি দিয়ে একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করা হয়। পরিবারের অভিযোগ, এটি তৈরি করেন পর্তুগালপ্রবাসী নাহিন শেখ ওরফে মৃদুল, যিনি অনিকের বোন জামাই এবং এই বিয়ে মেনে নিতে চাননি।

ভুয়া ভিডিওটি প্রথমে সোহাকে, পরে তার স্বামী অনিককেও পাঠানো হয়। এতে নবদম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং মানসিকভাবে ভেঙে পড়েন সোহা। গত ৬ এপ্রিল নিজের বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

আত্মহত্যার আগে সোহা তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে অভিযুক্ত হিসেবে সরাসরি নাহিন শেখের নাম উল্লেখ করে ন্যায়বিচারের আবেদন জানান।

সুলতানার মা ফিরোজা বেগম বলেন, “আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে। আমি এর বিচার চাই।”

সুলতানার ভাই আলিমুল ইসলাম বলেন, “আমরা ওকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা হলো না। দোষীদের যেন কঠোর শাস্তি হয়।”

জাপান থেকে ভিডিও কলে সোহার স্বামী অনিক বলেন, “আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু আমার বোন জামাই পরিকল্পনা করে এই ভিডিও তৈরি করে আমাদের সম্পর্ক ধ্বংস করে দিয়েছে। আমি এর বিচার চাই।”

অভিযুক্ত নাহিন শেখের বক্তব্য পাওয়া যায়নি, যদিও তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আকবর বলেন, “প্রথমে একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এসেছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা