ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কত বেতন পান মার্কিন প্রেসিডেন্ট?

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১০:২১:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১০:২১:৪১ পূর্বাহ্ন
কত বেতন পান মার্কিন প্রেসিডেন্ট?
আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ‘সাদা বাড়ি’ ছাড়তে হয়েছিল তাকে। চার বছর পর ফের সেই বাড়িতেই প্রবেশাধিকার পেয়ে গেলেন ট্রাম্প। বিশ্বের সর্বশক্তিমান দেশের প্রেসিডেন্ট হিসাবে কত বেতন পাবেন তিনি? ভোগ করবেন কী কী সুযোগ-সুবিধা?আমেরিকার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টই দেশের সর্বময় কর্তা। ফলে তার বেতনও অন্যদের তুলনায় অনেকটাই বেশি। যেখানে আমেরিকার সাধারণ নাগরিকদের গড় বার্ষিক বেতন চার লাখ ডলার।শুধু বেতন নয়, আমেরিকার প্রেসিডেন্ট খরচের জন্য আলাদা ভাতাও পান। এ ছাড়াও বিনোদন এবং ভ্রমণের জন্য আলাদা আলাদা অর্থব্যয় করা হয় তার জন্য। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প বার্ষিক অন্যান্য খরচ বাবদ পাবেন ৫০ হাজার ডলার (কর দিতে হবে না)। বিনোদন এবং ভ্রমণের জন্য খরচ বাবদ পাবেন যথাক্রমে এক লাখ ডলার এবং ১৯ হাজার ডলার।

এখানেই শেষ নয়, বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসকে নিজের পছন্দ মতো সাজানোর জন্য প্রায় এক কোটি টাকা পাবেন। তবে বারাক ওবামার মতো অনেকেই সেই অর্থ ব্যয় করেননি। তার পরিবর্তে নিজের তহবিল থেকে খরচ করে হোয়াইট হাউস সাজিয়েছিলেন।এ ছাড়াও, যাতায়াতের জন্য পাবেন বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি। লিমুজিন, মেরিন ওয়ান, এয়ার ফোর্স ওয়ান, দ্য বিস্টের মতো গাড়ি ও বিমানের ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দিক থেকে যা বিশ্বে শ্রেষ্ঠ বলেই গণ্য হয়। বার্ষিক পেনশন হিসাবে বছরে দেড় কোটি টাকার বেশি পেয়ে থাকেন আমেরিকার প্রেসিডেন্ট। পাশাপাশি, আজীবন বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবাও মিলবে।

অবসর গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্টরা বছরে দুই লাখ ডলার করে পেয়ে থাকেন। তবে অবসরের পর তারা সরকারি ভাতা হিসেবে যা আয় করেন, তার চেয়ে বেশি পান স্মৃতিকথা কিংবা আত্মজীবনী লেখা বই বিক্রি থেকে, বক্তৃতা করে, মিডিয়ার সাথে চুক্তি করে এবং আরো অনেক লাভজনক উদ্যোগ থেকে। মার্কিন প্রেসিডেন্টের বেতন বৃদ্ধির ধারা প্রথম মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বছরে মাত্র ২৫ হাজার ডলার বেতন পেতেন, যা তখনকার জন্য অনেক বেশি ধরা হয়। তবে দেশের ক্ষমতা ও সম্পদ বৃদ্ধির সাথে সাথে এই বেতনও সময়ে সময়ে বৃদ্ধি পায়। এখানে কয়েকটি উল্লেখযোগ্য সময়ের বেতনের পরিবর্তন :


১৭৮৯ : $২৫,০০০

১৮৭৩ : $৫০,০০০

১৯০৯ : $৭৫,০০০

১৯৪৯ : $১০০,০০০

১৯৬৯ : $২০০,০০০

২০০১ : $৪০০,০০০ (শেষ বৃদ্ধি, জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিতে)

যদিও গত ২৩ বছরে বেতন বাড়েনি, তবে এটি অনেক নেতার তুলনায় এখনো বেশি।

সূত্র : সিবিএস নিউজ, আনন্দবাজার এবং অন্যান্য

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা