ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের হৃদয়স্পর্শী পোস্ট

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৭:৫৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৭:৫৪:৩০ অপরাহ্ন
স্ত্রীর চিকিৎসা নিয়ে মির্জা ফখরুলের হৃদয়স্পর্শী পোস্ট
বর্তমানে সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসার জন্য অবস্থান করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন, যেখানে তার স্ত্রীর অসুস্থতার সময়কার ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন।

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, "২০২২ সালের ডিসেম্বর মাসে যখন আমার স্ত্রীর অসুখ ধরা পড়ে, তখন আমার পৃথিবীটা এক মুহূর্তে থেমে গিয়েছিল। তিনি আমাদের পরিবারের মূল স্তম্ভ বা ভরসা।" তিনি আরও উল্লেখ করেছেন, এই পরিস্থিতিতে তিনি যত দ্রুত সম্ভব স্ত্রীর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন, তবে তার অস্ত্রোপচারের আগের রাতে তাকে আওয়ামী পুলিশের হাতে আটক করা হয়েছিল।

তিনি পোস্টে বলেন, "অস্ত্রোপচারের সময় আমি কারাগারে ছিলাম, আর আমার মেয়ে ঢাকায় এসে আমার স্ত্রীর পাশে দাঁড়িয়েছিল। তখন হাসপাতলে আমার কন্যারা এবং চিকিৎসক জাহিদ ছাড়া আর কেউ ছিলেন না।"

এছাড়া, মির্জা ফখরুল আরও বলেন, "আমার স্ত্রী সবকিছু অসীম ধৈর্য ও হাসিমুখে মোকাবিলা করেছেন। দীর্ঘদিন ধরে চলা জটিল চিকিৎসা সহ্য করার পাশাপাশি প্রায় ৫০ বছর ধরে আমাদের পারিবারিক চ্যালেঞ্জগুলোও তিনি মেনে চলেছেন।"

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল জানিয়েছেন, "আজ (১০ এপ্রিল) সিঙ্গাপুরের চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সবকিছু ভালো রয়েছে। তবে ছয় মাস পর আবার আমাদের সিঙ্গাপুরে যেতে হবে। আপনাদের দোয়া ও শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।"

গত ৬ এপ্রিল স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দেশে ফেরার কথা আগামী ১৬ এপ্রিল।

এছাড়া, ২০২২ সালের ডিসেম্বর মাসে মির্জা ফখরুলের স্ত্রীর গুরুতর একটি রোগ শনাক্ত হওয়ার পর ১০ ডিসেম্বর তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিন বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কারণে তাকে মধ্যরাতে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে এবং পরবর্তী ৩২ দিন কারাভোগের পর ২০২৩ সালের ৯ জানুয়ারি মুক্তি পান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা