ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন দল "ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)"

  • আপলোড সময় : ১০-০৪-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৫ ০৮:২৩:৪৬ অপরাহ্ন
জুনায়েদ-রিফাতের নেতৃত্বে নতুন দল "ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)"
জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাত, যাদের নেতৃত্বে জুলাই অভ্যুত্থান শক্তি গঠিত হয়েছিল, ঘোষণা করেছেন তাদের নতুন রাজনৈতিক দলের নাম—‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ)’।

এটি একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আলী আহসান জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে তিনি বলেন, "জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’।"

তিনি আরো জানান, এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ছাত্র-জনতাকে একত্রিত করে দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের লক্ষ্যে কাজ করা হবে। প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের অর্থনৈতিক পুনর্বাসন।

দীর্ঘমেয়াদে তাদের লক্ষ্য হলো, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করা, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা, সামাজিক নিরাপত্তা, এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সমাজ গঠন।

এই প্ল্যাটফর্মটি একাধিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার মোকাবিলা করতে চায়, বিশেষ করে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতি থেকে মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়েছে।

এছাড়া, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং অর্থনীতির নৈতিক অবক্ষয় দূর করতে তারা অঙ্গীকারবদ্ধ। এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েও তারা তাদের পরিকল্পনা জানায়।

প্রসঙ্গত, গত ১৬ মার্চ এই দুই নেতা জানিয়েছিলেন, এপ্রিল মাসে তারা একটি নতুন প্ল্যাটফর্ম ঘোষণা করবেন, যা বর্তমানে তাদের ঘোষিত ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ হিসেবে পরিচিত হতে যাচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা