ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ধনীদের লন্ডন ছাড়ার হিড়িক, কারণ কী?

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
ধনীদের লন্ডন ছাড়ার হিড়িক, কারণ কী?
ধনীরা লন্ডন ছাড়ছেন। এই সংখ্যাটি খুব কম বা ডজন ডজন নয়, বরং হাজার হাজার। শুধু ২০২৪ সালেই ১১ হাজারের বেশি মিলিয়নিয়ার লন্ডন থেকে অন্য কোথাও চেলে গেছেন।জানা গেছে, অধিকাংশই এশিয়া বা আমেরিকায় বসতি স্থাপন করেছেন। গত কয়েক বছর ধরেই এমন চিত্র পাওয়া যাচ্ছে। তবে উদ্বেগজনক বিষয় হলো প্রস্থানের ফ্রিকোয়েন্সি ও স্কেল দ্রুত বৃদ্ধি পেয়েছে।



বিভিন্ন পরামর্শদাতা সংস্থার দ্বারা প্রতি বছর সংগৃহীত তথ্য থেকে জানা যায়, এই প্রস্থানের পেছনে আরও কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। তাহলো ক্রমবর্ধমান কর, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধারে ব্যর্থতা ও ব্রেক্সিট।লন্ডন একসময় বিশ্বের সর্বোচ্চ সংখ্যক মিলিয়নিয়ারের আবাসস্থল ছিল। কিন্তু ২০১৪ সাল থেকে শহরটি ছাড়তে শুরু করে তারা। গত এক দশকে লন্ডন তার ১২ শতাংশ ধনী বাসিন্দাকে হারিয়েছে।



হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১১ হাজার ৩০০ জন মিলিয়নিয়ার লন্ডন ছেড়েছেন।তবে পরিস্থিতি এখনো ভয়াবহ নয়। কারণ শহরটিতে এখনো ২ লাখ ১৫ হাজার ৭০০ মিলিয়নিয়ার রয়েছেন।এদিকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো লন্ডন শীর্ষ ৫ ধনীদের শহরের তালিকা থেকে বাদ পড়েছে। কারণ লস অ্যাঞ্জেলেস পাঁচ নম্বরে স্থান করে নিয়েছে।


অন্য যে কোনো ইউরোপীয় শহরের তুলনায় লন্ডন সবচেয়ে বেশি সংখ্যক মিলিয়নিয়ার হারিয়েছে। যুদ্ধের মধ্যেও এক্ষেত্রে মস্কোর অবস্থান দ্বিতীয়। কারণ শহরটি গত বছর ১০ হাজার মিলিয়নিয়ার হারিয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার