ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১০:৪৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১০:৪৭:০৯ পূর্বাহ্ন
ট্রাম্পকে অভিনন্দন জানালেন তারেক রহমান
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড জে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই অভিনন্দন জানান তিনি।তারেক রহমান বলেছেন, “আমরা আমাদের দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্ক ও সহযোগিতার ভবিষ্যৎ দেখতে চাই।” তিনি বলেন, “এ বিজয় যুক্তরাষ্ট্রের বলিষ্ঠ গণতান্ত্রিক প্রক্রিয়া প্রদর্শন করে। বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে আগ্রহী এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে দৃঢ় করে।”

ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে মার্কিন প্রেসিডন্টে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন তিনি।এখন পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ২৭৯ ইলেকটোরাল কলেজ ভোট। ২১৯ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজের ভোটের সংখ্যা মোট ৫৩৮টি। কোনো প্রার্থী যদি জয়ী হতে চান, তাহলে তাকে অন্তত ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়।এর আগে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে (বাংলাদেশ সময় বুধবার দুপুরে) ফ্লোরিডায় নির্বাচনি প্রচারণা সদর দপ্তরের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে নিজের জয় ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট পাওয়ার আগেই ট্রাম্প এই বিজয় ভাষণ দেন।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রথমবার নির্বাচিত হন ট্রাম্প। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা