ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর যা বললেন রোশন সিং

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৩:০২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৩:০২:১৫ অপরাহ্ন
শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর যা বললেন রোশন সিং

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেলেন। গত ৮ এপ্রিল আদালত তাদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিলেন। খবর পেয়েই একটি গণমাধ্যম করেছিল রোশনের সঙ্গে। তিনি খবরের সত্যতায় সিলমোহর দেন।রোশন বলেন, সবটাই খুব শান্তিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম, সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।

 

একটি সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপোড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও একধাপ এগিয়ে যান। কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিলেন। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।আইনি বিচ্ছেদের পরেই রোশন সিং তার সামাজিক মাধ্যমের ছবি বদলে ফেলেন। তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে—তাহলে কি শ্রাবন্তীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েই গেল?

 

এমন প্রশ্ন রাখতেই জবাব দিলেন রোশন সিং, আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তিনি বলেন, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিকবার ডাক পেয়েছিলেন তিনি, সাড়া দেননি। বিয়ে প্রসঙ্গে রোশন বলেন, সবে এক বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নিচ্ছেন। তারপর হয়তো চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন অনামিকার সঙ্গে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা