ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বৈশাখের আগে ইলিশের বাজারে আগুন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৪:৪৫:৫৫ অপরাহ্ন
বৈশাখের আগে ইলিশের বাজারে আগুন
বৈশাখের আগে ইলিশের দামে আগুন। বেশিরভাগই হিমাগার কিংবা সাগরের মাছ। তারপরও, বড় আকারের মাছের দর ইচ্ছেমতো হাঁকছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, শখ করে ইলিশ কিনছেন উচ্চবিত্তরা। এর বাইরে সবাই দাম জিজ্ঞেস করেই দায়সারা।শৈশবে, পহেলা বৈশাখ মানেই ছিল ইলিশ বিলাস। পান্তার সাথে, আলু ভর্তা আর ইলিশ ভাজা না হলেই ছিল বেমানান। কিন্তু, গত কয়েক বছরে এসব শখ অনেকটাই ফিঁকে। গরীবের প্লেট থেকে জাতীয় মাছ হারিয়ে গেছে বললেও ভুল হবে না।


এবারও নয় ব্যতিক্রম। কারওয়ানবাজারে ইলিশ মিলছে হাতেগোনা দোকানে। ঢু মেরেই দায় সারছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর শখ করে কিনছেন ধনীরা, তাও ৩-৪টি করে।জানা গেলো, এসব ইলিশের আকার ১ কেজি ছাড়ালেই দাম ২ হাজার টাকার বেশি। ৮০০-৯০০ গ্রামের সাইজ মিলবে ১৭০০ টাকায়। বিক্রেতারা এসব মাছকে নদীর টাটকা ইলিশ বললেও, মূল উৎস হিমাগার কিংবা সমুদ্র।জাটকা আহরণে নিষেধাজ্ঞা চলছে। তাই বাজারে ইলিশ থাকার কথা না। তাই অনেকটা গোপনে এই মাছ বেচাকেনা চলছে চাঁদপুরে। তবে দাম শুনে চক্ষু চড়কগাছ।



উপকূলের জেলা ভোলায় ইলিশের সরবরাহ কাঙ্ক্ষিত না। সমুদ্রের অনেক মাছও এখান থেকে চলে যাচ্ছে রাজধানীসহ বড় জেলায়। তাই, বৈশাখের আগে শখ করেও ইলিশ কিনতে পারছেন না অনেকে।নদীতে জাটকা আহরণের নিষেধাজ্ঞা শেষ হবে আগামি ৩০ এপ্রিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে