ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ

নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

  • আপলোড সময় : ১১-০৪-২০২৫ ০৫:১৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৫ ০৫:১৩:০৩ অপরাহ্ন
নিউইয়র্কে নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট। এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তা আগে তাদের পরিবারের সদস্যদের জানানো হবে।একটি ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোড় নেয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায়।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।ঘটনাস্থলটি ছিল ম্যানহাটনের ‘ওয়েস্ট ভিলেজ’ এলাকায়, যা নিউইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাসের নিকটে। নদীর ওপর প্রায় এক ডজন নৌকা উদ্ধার অভিযানে অংশ নেয়।ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল দুটি ব্লেডযুক্ত বেল ২০৬ মডেলের। যা সাধারণত পর্যটন, সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয়।



ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এটি নিউইয়র্কে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় হেলিকপ্টার দুর্ঘটনা। ২০১৮ এবং ২০০৯ সালেও এমন দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। সে সময় যথাক্রমে পাঁচ ও নয়জন নিহত হন। সূত্র: বিবিসি


কমেন্ট বক্স
নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম