ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

তরুণরা নতুন রাজনীতির কথা বলে পুরোনো পথেই হাঁটছে: নুর

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১১:০২:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১১:০২:০৩ পূর্বাহ্ন
তরুণরা নতুন রাজনীতির কথা বলে পুরোনো পথেই হাঁটছে: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তরুণদের অনেকেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে তারা পুরোনো পেশীশক্তি, কালো টাকা ও আধিপত্য বিস্তারের দিকেই ঝুঁকছে। নতুন রাজনৈতিক দলের যদি এটাই অবস্থা হয়, তাহলে মানুষ খুবই হতাশ হবে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় দলীয় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



নুর বলেন, দেশ কীভাবে চলবে, নির্বাচন ও ক্ষমতার পালাবদল কীভাবে হবে—তার একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। এজন্য রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের পরই দেশে গ্রহণযোগ্য নির্বাচন হওয়া উচিত। আমি আশা করি, আগামী নির্বাচন হবে গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন।

নুর অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি পক্ষ নতুন সংকট তৈরির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য—রাজনৈতিক ফায়দা হাসিল করা।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়