ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

মার্চ ফর গাজা: প্রস্তুত সোহরাওয়ার্দী, আসছে মানুষ-জনসমুদ্রের অপেক্ষা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১১:১৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১১:১৩:১২ পূর্বাহ্ন
মার্চ ফর গাজা: প্রস্তুত সোহরাওয়ার্দী, আসছে মানুষ-জনসমুদ্রের অপেক্ষা
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য পাঁচটি রুট নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দিকনির্দেশনার কথা জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১২ এপ্রিল) দুপুর ২টায় বাংলামোটর, কাকরাইল মোড়, জিরো পয়েন্ট, বখশীবাজার ও নীলক্ষেত মোড় থেকে সমাবেশ অভিমুখে পদযাত্রা শুরু হবে। অংশগ্রহণকারীরা নিজ নিজ পয়েন্ট থেকে নির্ধারিত পথে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবেন।




পথ নির্দেশনা অনুযায়ী বাংলামোটর থেকে যাত্রীরা রমনা গেইট দিয়ে (শাহবাগ হয়ে), কাকরাইল মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট দিয়ে (মৎস্য ভবন হয়ে), জিরো পয়েন্ট ও বখশীবাজার থেকে টি.এস.সি গেইট দিয়ে (দোয়েল চত্বর ও শহীদ মিনার হয়ে), নীলক্ষেত মোড় থেকে টি.এস.সি গেইট দিয়ে (ভিসি চত্বর হয়ে) উদ্যানে প্রবেশ করবেন।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিএসসি মেট্রো স্টেশন ওই দিন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের চলাচলে বিশেষ ছাড় দেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বের হওয়ার এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহায়তা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।



সাধারণ দিকনির্দেশনায় বলা হয়-

• অংশগ্রহণকারীদের পানি, মাস্ক ও ছাতার মতো প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ

• রাজনৈতিক প্রতীকবিহীন ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহারের অনুরোধ

• শুধু বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ

• পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান

প্রসঙ্গত, এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো সব রাজনৈতিক-অরাজনৈতিক ও সামাজিক স্তরের মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জানাতে যাচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে