ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১১:৩৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১১:৩৮:৩২ পূর্বাহ্ন
গোসলের পানি ব্যবহারের সীমারেখা তুলে দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জো বাইডেন বাড়িঘরে গোসল, থালা-বাসন ধোয়া, কাপড় কাচা ও গাড়ি ধোয়ার মতো গৃহস্থালী কাজে পানির অপচয় রোধ করতে পানি ব্যবহারে যে সীমারেখা জারি করেছিলেন, তা বাতিল করে দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।




শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন ট্রাম্প। স্বাক্ষরের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি বলেন, “আমি শাওয়ার নিতে পছন্দ করি। আমি আমার সুন্দর চুলের যত্ন নিতে পছন্দ করি এবং এজন্য প্রয়োজন একটি চমৎকার শাওয়ার।”“কিন্তু যখন আমি শাওয়ারের নিচে দাঁড়াই, ফোঁটায় ফোঁটায় পানি পড়ে এবং আমার চুল ভিজতে লাগে ১৫ মিনিট। এটা হাস্যকর।”



ট্রাম্প আরও বলেন, “হাত ধুতে স্বাভাবিক যে সময় লাগার কথা— তার চেয়ে যদি পাঁচগুণ বেশি সময় লাগে, তাহলে আপনি কিভাবে কি করবেন? তো, পানি একই আছে, এবং আমরা এটি জনগণের জন্য উন্মুক্ত করছি যেন তারা বাঁচতে পারে।”যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে ক্ষমতাগ্রহণের পর সুপেয় পানির অপচয় রোধ করতে গৃহস্থালী কাজে পানির ব্যবহার নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তিনি সেই আদেশে স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রের বাসাবাড়ির পাইপলাইনে পানি প্রবাহের গতিতে সীমারেখা টানা হয়েছিল। কারণ পাইপলাইনে পানির প্রবাহের গতি বেশি থাকলে পানির অপচয়ের সম্ভাবনাও বাড়ে।




ওবামার বিদায়ের পর ২০১৭ সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প এবং নিজের পূর্বসূরী প্রেসিডেন্টের অনেক আদেশের পাশাপাশি পানি প্রবাহের গতি সীমিত সংক্রান্ত আদেশও বাতিল করেন তিনি।তারপর ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প। বাইডেন ক্ষমতাগ্রহণের পর ওবামার সেই আদেশ পুনর্বহাল করেন। শুক্রবার ফের তা বাতিল করলেন ট্রাম্প।



ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের পর এক বিবৃতি হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, “বিগত প্রেসিডেন্টদের নেতৃত্বাধীন প্রশাসন যুক্তরাষ্ট্রের মৌলিক গৃহস্থালী কাজগুলোকে আমলাতান্ত্রিক দুঃস্বপ্নে পরিণত করেছিল। এখন থেকে আর শাওয়ার কিংবা ট্যাপে পানির প্রবাহ দুর্বল থাকবেনা।”

প্রসঙ্গত, ওবামা এবং বাইডেন বাসাবাড়িতে পানির প্রবাহগতিতে সীমারেখা টানা সংক্রান্ত আদেশ জারি করেছিলেন ১৯৯২ সালের বিদ্যুৎ সাশ্রয় আইনের ভিত্তিতে। কারণ যদি পানির প্রবাহের গতি নিয়ন্ত্রণ করা হয় এবং পানি সাশ্রয়ী শাওয়ার-ট্যাপ ব্যবহার করা হয়, তাহলে তা বিদ্যুতও তুলনামূলকভাবে খরচ হয় কম।যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে প্রতিদিন যে পরিমাণ পানি ব্যয় হয়, তার ২০ শতাংশই হয় শাওয়ারে।


সূত্র : এপি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল