ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হতে মরিয়া সৌদি

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১১:৫৬:৪৮ পূর্বাহ্ন
বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হতে মরিয়া সৌদি
এবার মরুভূমির দেশে চলবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার গাড়ি। সৌদি আরবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন টেসলার কর্নধার ইলন মাস্ক। জ্বালানি তেলের সাম্রাজ্য এখন বৈদ্যুতিক গাড়ির দেশে পরিণত হতে মরিয়া হয়ে উঠেছে।টেসলা সাইবার ট্রাক আর মডেল ওয়াই সেডানের পরিবর্তিত ডিজাইনের একটি সংস্করণ দেখছেন সৌদির এক ক্রেতা। গাড়ির ভেতরে বসে দেখে নিচ্ছেন গাড়ি চালানোর পুরো বিষয়বস্তু। টেসলার সাইনবোর্ডের পাশেই রয়েছে পাম গাছগুলো। পাশেই ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছে, ছুটে চলেছে টেসলার গাড়ি, মরুভূমি আর পাম গাছকে পেছনে ফেলে। সবকিছুই জানান দিচ্ছে, টেসলা এসেছে মরুভূমির দেশে।



সারাবিশ্বেই নতুন ক্রেতা প্রয়োজন টেসলার। সারাবিশ্বে ১৩ শতাংশ কমেছে এই প্রতিষ্ঠানের গাড়ি বিক্রি। গেলো তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের বিতর্কিত কার্যক্রম, প্রতিযোগিতার কারণে কিছুটা পিছিয়ে পড়ে টেসলা। এরমধ্যে বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্কযুদ্ধ নিয়েও কিছুটা চিন্তায় গ্রাহকরা।মনে হয় না যুক্তরাষ্ট্রের রাজনীতি এই দেশে এসে প্রভাব ফেলবে। তাদের অধিকার রয়েছে যা খুশি করার। আমরা ভাবি, মধ্যপ্রাচ্যে এর কি প্রভাব পড়বে।টেসলায় বড় বিনিয়োগকারীদের একটি সৌদি আরব। যুক্তরাষ্ট্রের সরকারি পর্যায়ে বড় পদে থাকায় রিয়াদের সঙ্গে সম্পর্ক জোরদার হয়েছে ইলন মাস্কের। প্রথম বিদেশ যাত্রা হিসেবে কয়েক সপ্তাহের মধ্যেই সৌদি আরব সফরে যেতে পারেন ডোনাল্ড ট্রাম্প।


টেসলা কর্তৃপক্ষ বলছে, অনলাইনে অর্ডার করে কেনা যাবে টেসলার গাড়ি। শপিং মলে রাখা হবে টেসলা স্টোর। থাকবে চার্জিং স্টেশন আর সার্ভিস সেন্টার।অনেক আনন্দিত ছিলাম ইলন মাস্কের মতো আইকনকে নিজের চোখে দেখবো বলে। কিন্তু তিনি আসলেন না। টেসলা এগিয়ে যাবে। ভবিষ্যতে এমন আরও অনেক ইভেন্ট হবে।যদিও সৌদি আরবের জন্য বৈদ্যুতিক গাড়ি বাজারজাত করে দেশটির মানুষকে অভ্যস্ত করতে এখনও অনেক দূর যেতে হবে। সৌদি আরবের প্রধান পূর্ব - পশ্চিম মহাসড়কগুলোতে ৯শ' কিলোমিটার জুড়ে কোন চার্জিং স্টেশন নেই। এই রাস্তা ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর ও রাজধানী রিয়াদ এবং মক্কার সঙ্গে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের তথ্য অনুযায়ী, সৌদি আরবে ১০১ টি ইভি চার্জিং স্টেশন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে ২৬১ টি। আপাতত তিনটি শহরে চার্জিং স্টেশন স্থাপনের পরিকল্পনা করছে টেসলা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’