ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান?

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:১৮:৫৮ অপরাহ্ন
মচমচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চান?
রেস্টুরেন্টে বসে স্যান্ডউইচ বা বার্গারের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেকেই পছন্দ করেন। ছোটদের তো আবার আলাদা ভালোবাসা এই মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রতি। বাড়িতেও মাঝেমধ্যে তারাই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার বায়না ধরে। কিন্তু দোকানের মতো মচমচে ফ্রেঞ্চ ফ্রাই বানানো কি এত সহজ? একটু কৌশল জানলেই রেস্টুরেন্টের স্বাদ এনে ফেলা যায় নিজের রান্নাঘরেই।


চলুন, জেনে নিই।

স্টার্চ দূর করা
প্রথমে আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিন। তারপর তা পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এতে আলুর স্টার্চ বেরিয়ে যাবে।শুধু একবার ধুলেই হবে না, পানি বদলে আবার ভিজিয়ে রাখুন।


সোজা ভাজবেন না, ভাপে নিন
কাটা আলুগুলো সরাসরি তেলে না দিয়ে আগে হালকা ভাপিয়ে নিন। এতে ভাজলে আলু শক্ত হবে না, বরং সুন্দর করে সিদ্ধ হয়ে ভেতরটা নরম আর বাইরেটা থাকবে মচমচে।

ফ্রিজে রাখার কৌশল
ভাপে নেওয়ার পর আলুগুলো অন্তত এক থেকে দেড় ঘণ্টা ফ্রিজে রাখুন।


ভাজার আধা ঘণ্টা আগে বের করে আনলে ভালো ফল পাবেন।
দুইবার ভাজতে হবে
দোকানের মতো মচমচে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মূল রহস্য, ডাবল ফ্রাইং। প্রথমে মাঝারি আঁচে হালকা ভেজে তুলে রাখুন। ঠাণ্ডা হলে আবার একটু বেশি আঁচে ভেজে নিন। তাহলেই হবে একেবারে রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?