ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ দিনে ২৩ জনের ধর্ষণের শিকার!

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ১২:৪১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ১২:৪১:২৭ অপরাহ্ন
বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ৬ দিনে ২৩ জনের ধর্ষণের শিকার!
ভারতের উত্তর প্রদেশের এক নারীকে ৬ দিনে ২৩ জন ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পর সেখান থেকে ফেরার সময় তিনি প্রথমে ধর্ষণের শিকার হন বলে জানা যায়। এরপর ৬ দিন বিভিন্ন হোটেল ও বাসায় বিভিন্ন সময় ধর্ষণ করা হয় তাঁকে। এ ঘটনা ভারতে এতটাই আলোড়ন তুলেছে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। 


ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, ১৯ বছর বয়সী ওই নারীর পরিবার থেকে প্রথমে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়। এরপর ধর্ষণ মামলা হয়। তাতে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই নারী। বিভিন্ন সময় এসব ধর্ষণের আগে জোর করে মদপান করানো হয় তাঁকে। তবে ওই নারী এ ব্যাপারে পুলিশের কাছে কিছুই বলেননি। 


ওই নারীর পরিবার থেকে মামলায় উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ তিনি বন্ধুর বাড়িতে যান। ফেরার সময় রাজ নামের একজনের সঙ্গে দেখা করেন। রাজ তাঁকে লাঙ্কা নামক এলাকার একটি ক্যাফেতে নিয়ে যান এবং অন্য বন্ধুদের নিয়ে বাজে আচরণ করতে থাকেন। পরদিন ৩০ মার্চ সামীর নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। ওই সময় সামীর কয়েকজন বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। ওই নারীকে মোটরসাইকেলে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা। 

অভিযোগে বলা হয়, ধর্ষণের পর ওই নারীকে নাদেসার নামক এলাকায় ফেলে যান সামীর। ৩১ মার্চ আয়ুশ ও আরও কয়েকজন বন্ধু মিলে ওই নারীকে আরেকটি ক্যাফেতে নিয়ে যান। সেখানে মদপান করানো হয় তাঁকে, এরপর করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। ১ এপ্রিল সাজিদ নামের একজন তাঁকে একটি হোটেলে নিয়ে যান। সেখানে অনেকে মিলে ওই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে বাইরে ফেলে যায় তাঁকে।  

সেখান থেকে ফেরার পথে ইমরান নামের আরেকজনের সঙ্গে দেখা হয় ওই নারীর। তিনিও তাঁকে আরেকটি হোটেলে নিয়ে যান এবং জোর করে মদপান করানো হয়। সেখানেও তাঁকে ধর্ষণ করে পরে বাইরে ফেলে রেখে যান। ২ এপ্রিল তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান রাজ খান নামের আরেকজন। তিনিও তাঁকে ধর্ষণ করেন। ফেলে রেখে যান একটি ঘাটে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বন্ধুর বাসায় নিয়ে যান দানীশ নামের আরেক ব্যক্তি। তিনি ও কয়েকজন মিলে তাঁকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। 



৪ এপ্রিল বাসায় ফিরতে সক্ষম হন ওই নারী।শুক্রবার এ ব্যাপারে বিস্তারিত জানতে পারেন নরেন্দ্র মোদি। এরপর তিনি অভিযুক্তদের কঠোর শাস্তির নির্দেশ দেন। 

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা