ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

পরমাণু ইস্যু: যুক্তরাষ্ট্র-ইরানের আলোচিত বৈঠক আজ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৩৮:৫৩ অপরাহ্ন
পরমাণু ইস্যু: যুক্তরাষ্ট্র-ইরানের আলোচিত বৈঠক আজ
বহুল আলোচিত পরমাণু ইস্যুতে আজ (শনিবার, ১২ এপ্রিল) ওমানে মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। উচ্চপর্যায়ের এ বৈঠকে মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের আগের দিন, শুক্রবার, আবারও ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখনও স্পষ্ট—তেহরান পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে তাদের ‘চরম মূল্য’ দিতে হবে।

ক্যারোলিন লেভিট বলেন, “ইরানের সঙ্গে আমাদের সরাসরি আলোচনা হবে। প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন, তার চূড়ান্ত লক্ষ্য—ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া থেকে বিরত রাখা। সেই লক্ষ্য অর্জনে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, “ইরানের সামনে এখন দুটি পথ—যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেওয়া কিংবা চরম মূল্য চোকানো।”

ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠেয় এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চলছে পারমাণবিক চুক্তি নিয়ে। ২০১৫ সালে হওয়া ঐতিহাসিক চুক্তি থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে যাওয়ার পর থেকেই এই ইস্যুতে উত্তেজনা বেড়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম