ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০১:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০১:৪৫:৪১ অপরাহ্ন
শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী
চারুকলায় নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পোড়ানোর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (১২ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এ ঘটনার নিন্দা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

স্ট্যাটাসে ফারুকী লেখেন, “শেখ হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে—সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত।”

তিনি আরও বলেন, “এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেন আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়।”

ফারুকীর মতে, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যারা এই কাজ করেছে, তারা চায় না—বাংলাদেশের মানুষ একসাথে মিলেমিশে উৎসব করুক। তিনি লেখেন, “আমরা এখন আরও বেশি ডিটারমাইনড, আরও বেশি সংখ্যায় অংশ নেবো।”

উল্লেখ্য, বর্ষবরণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে প্রতিবছরের মতো এবারও চলছে প্রস্তুতি। তবে রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে চারুকলার আয়োজন এবং তাতে ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পোড়ানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এ ঘটনাকে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন, অন্যদিকে সরকারের পক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে উৎসব বন্ধের উদ্দেশ্যে ইন্ধন দেওয়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী