ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ

পাগলা মসজিদের ১১ দানবাক্সে ২৮ বস্তা টাকা, চলছে গণনা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০২:০২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০২:০২:৫০ অপরাহ্ন
পাগলা মসজিদের ১১ দানবাক্সে ২৮ বস্তা টাকা, চলছে গণনা
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১১টি দানবাক্স ও ট্রাঙ্ক শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে খোলা হয়। চার মাস ১১ দিন পর খোলা হলো এই সিন্দুকগুলো। প্রত্যাশিতভাবেই এবারও মিলে গেলো বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা।

টাকা গণনার কাজে অংশ নেন মসজিদ কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। পুরো প্রক্রিয়ায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে সর্বশেষ গত ৩০ নভেম্বর খোলা হয়েছিল এই দানসিন্দুক। তখন পাওয়া গিয়েছিল রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা।

পাগলা মসজিদে দানদানের এই ধারা যেন নিজেই এক বিস্ময়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ এসে এই মসজিদে দান করেন। কেউ নগদ টাকা, কেউ স্বর্ণালঙ্কার, আবার কেউ বৈদেশিক মুদ্রা দিয়ে থাকেন।

প্রতি তিন-চার মাস অন্তর নিয়মিতভাবে এই দানবাক্সগুলো খোলা হয়ে থাকে। মসজিদের আশেপাশের জনগণের মতে, এখানে দান করলে মনোবাঞ্ছা পূরণ হয় বলেই মানুষ এত উদারভাবে দান করে থাকেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা

দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা