ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১১:১৪:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১১:১৪:২৩ পূর্বাহ্ন
শিরীন শারমিনকে পাসপোর্ট: জড়িতদের গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে আল্টিমেটাম
আওয়ামী লীগ সরকারের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে অবৈধভাবে পাসপোর্ট সুবিধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীরা। তাদের দাবি, পাসপোর্ট অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই কাজের সঙ্গে জড়িত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে হবে।বুধবার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নূরুল আনোয়ার ও অতিরিক্ত মহাপরিচালক সেলিনা বানুসহ জড়িতদের অপসারণ ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।এ সময় গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, সাবেক স্পিকার শিরীন শারমিনকে অবৈধভাবে পাসপোর্ট দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে গোপনে তার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে, যেটা পরিষ্কারভাবে বেআইনি। তিনি একজন খুনের আসামি হওয়া সত্ত্বেও সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা এই অবৈধ কাজটি করেছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কারভাবে বলছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার পদ ছাড়তে হবে।

সদস্যসচিব ফারুক হাসান বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে পতিত স্বৈরাচারের দোসররা ছাত্র-জনতার সরকারের বিভিন্ন চেয়ারে এখনো বসা। এদের চেয়ারে বসা রেখে বিপ্লব পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমামউদ্দিন, সাবেক যুবনেতা মোজাম্মেল মিয়াজি, আবু তৈয়ব, পিআরপির তরিকুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রিপন প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা