ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্লোগানে স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার বুকে প্রতিবাদের স্ফুলিঙ্গ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৩:৫১:৪৯ অপরাহ্ন
স্লোগানে স্লোগানে প্রকম্পিত সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকার বুকে প্রতিবাদের স্ফুলিঙ্গ
ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান প্রকম্পিত হচ্ছে স্লোগানে স্লোগানে। ‘মার্চ ফর গাজা’ শীর্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সবার কণ্ঠে উচ্চারিত হচ্ছে— গণহত্যা বন্ধ করো, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই।

শনিবার (১২ এপ্রিল) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে মানুষের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেতসহ বিভিন্ন দিক থেকে মিছিলগুলো এসে মিলিত হয় মূল উদ্যানে। কারও হাতে বাংলাদেশের পতাকা, কারও হাতে ফিলিস্তিনের পতাকা, আবার কারও হাতে প্রতিবাদী প্ল্যাকার্ড— ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘গাজা রক্তে রঞ্জিত, বিশ্ব কেন নীরব’— এমন নানা বার্তা।

কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। এতে যোগ দেন রাজনীতিক, ইসলামিক চিন্তাবিদ, সমাজকর্মী, লেখক, শিল্পীসহ নানা শ্রেণিপেশার মানুষ। কারও হাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি, কেউ কেউ অভিনব পোশাক ও প্রতীকী প্রতিবাদেও অংশ নেন।

এদিকে, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরাও। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা স্লোগান দিতে দিতে উদ্যানে পৌঁছান।

পুরো কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যৌথ বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো। প্রতিবাদকারীদের কাছ থেকে কালো পতাকা রেখে দিতে দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদের।

আয়োজকরা জানান, আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনিদের জন্য জনমত তৈরি এবং চলমান বর্বরতার বিরুদ্ধে একাত্মতা জানাতেই এই কর্মসূচি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত