ঢাকা , শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ , ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ একমাত্র মেয়েকে নিয়ে জীবনের কঠিন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা দুই রুশ নারীর সঙ্গে সম্পর্ক স্বীকার করলেন বিল গেটস জেকের উদ্দিন সম্রাটের টেলিভিশন প্রকৌশল নিয়ে নতুন বই 'ডিজিটাল সম্প্রচার' প্রকাশিত বরের সামনেই কনেকে গুলি করল প্রত্যাখ্যাত প্রেমিক রোজায় শক্তিশালী থাকতে কী করবেন মোহাম্মদপুর-আদাবরে বিশেষ অভিযান, আটক ১০০ প্রতিটি সেনা কর্মকর্তার মৃত্যু একটি স্বপ্নের অসমাপ্ত মহাকাব্য -শহিদ সেনা দিবসে প্রধানমন্ত্রী মোদি জ্যাকেট-কুর্তা’ পরে মোদিকে চমক দিলেন নেতানিয়াহু মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী দুপুরে পর্দা উঠছে একুশে বইমেলার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর রায়েরবাজারে বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তার উপদেষ্টাকেও হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী আবারও বাড়ল স্বর্ণের দাম নীরবে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন ড. আহসান এইচ মনসুর

বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এখনও থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:১৩:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:১৩:০১ অপরাহ্ন
বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এখনও থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ
ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে আজও থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। একদিন আগেই পুলিশের গাড়িসহ অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ, রেললাইনে অবরোধ, তৃণমূল বিধায়কের কার্যালয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা। এ ঘটনায় অন্তত ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনে ক্ষুব্ধ ভারতের সংখ্যালঘু মুসলিমরা। ধর্মবিশ্বাসের জেরে নিপীড়নের নতুন অস্ত্র হিসেবে আইনটির ব্যবহার নিয়ে আতঙ্কিত তারা।


আইন প্রত্যাহারের দাবিতে শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতি দমনে আইন সংশোধনের নামে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার।



এক বিক্ষোভকারী বলেন, ‘যেভাবে আগে এদেশে ওয়াকফ চলছিল, তাতে কোনো ধর্মের কোনো সমস্যা না করে ওয়াকফ বোর্ড এদেশে নিজেদের কবরস্থান, মসজিদ, মাদরাসার দেখভাল করছিল। জোর-জবরদস্তির মাধ্যমে এতে নতুন আইন আরোপ করে মুসলিমদের সম্পত্তি কব্জায় নেয়ার ষড়যন্ত্র করছে সরকার। এর বিরুদ্ধে প্রতিবাদ করছি আমরা। কোনো অবস্থাতেই এ আইন আমরা মানবো না।’


শুরুতে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শুরু হলেও সন্ধ্যা গড়ানোর সাথে সাথে হয়ে ওঠে সহিংস। পুলিশের গাড়িসহ বিপুল সংখ্যক যানবাহনে অগ্নিসংযোগ, জাতীয় সড়ক ও রেলপথে অবরোধ, দোকানপাটে লুটপাট, এমনকি স্থানীয় তৃণমূল বিধায়কের কার্যালয়েও হয় ভাঙচুর। পরে নাশকতার অভিযোগে শতাধিক মানুষকে গ্রেপ্তার করে পুলিশ।


জোরদার করে নিরাপত্তা। শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে সুতি, শমসেরগঞ্জ এলাকা। বিষয়টিকে হিন্দুদের ওপর আক্রমণ আখ্যা দিয়ে রাজ্যে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ও সশস্ত্র বাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বিজেপি।ইসলাম ধর্মে প্রচলিত বিশ্বাসে ওয়াকফ হলো মুসলিমদের দাতব্য বা ধর্মীয় অনুদান, যা মুসলিম সম্প্রদায়ের কল্যাণে ব্যবহার করা হয়। অন্য কোনো কাজে এ ধরনের সম্পদ ব্যবহারের, বিক্রির বা মালিকানা হস্তান্তরের অনুমতি নেই। দেড়শ' কোটি জনসংখ্যার দেশ ভারতের সংখ্যালঘু ২০ কোটি মুসলিমের জন্য ওয়াকফ জরুরি, কারণ তাদের মসজিদ-মাদরাসা-কবরস্থান ও এতিমখানা পরিচালিত হয় ওয়াকফ দেশটির কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের মাধ্যমে।


এতকাল ১৯৯৫ সালের ওয়াকফ আইনের মাধ্যমে রাজ্য পর্যায়ে বোর্ড বা পরিষদ গঠনের মাধ্যমে চলছিল এসব সম্পদের রক্ষণাবেক্ষণ, যেখানে প্রথমবারের মতো অমুসলিমদেরও ওয়াকফ পরিচালনায় যুক্ত করার বিধান রাখা হয়েছে সংশোধিত আইনে।
আইন সংশোধনের মাধ্যমে বিজেপি সরকার ওয়াকফ প্রশাসনের আধুনিকায়ন এবং আইনি ফাঁকফোকর দূর করার কথা বললেও সংখ্যালঘু মুসলিমদের জন্য এটি অধিকার খর্বের কৌশল, বলছেন ভুক্তভোগীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা

সচিবালয় থেকে হেঁটে ‘একুশে পদক’ প্রদান অনুষ্ঠানে তারেক রহমান, সঙ্গে মেয়ে জাইমা