ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জার্মানির হস্তক্ষেপ; সাদ্দামের পর এখন নেতানিয়াহুকে সহযোগিতা করছে বার্লিন: ইরান

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:১৫:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:১৫:৩৩ অপরাহ্ন
জার্মানির হস্তক্ষেপ; সাদ্দামের পর এখন নেতানিয়াহুকে সহযোগিতা করছে বার্লিন: ইরান

গতকাল (শুক্রবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানসহ অন্যান্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে জন্য জার্মানির পক্ষ থেকে মানবাধিকার ইস্যুর ক্রমাগত অপব্যবহারের বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। ব্রিটেনসহ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ইরান বিরোধী প্রস্তাব জমা দিয়েছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এসব মানবাধিকার ইস্যুতে দ্বিমুখী মানদণ্ড অনুসরণ করছে। তাদের এই একপেশে তৎপরতা গ্রহণযোগ্য নয়।

পার্সটুডের তথ্য বলছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহকারী দেশগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি। ফিলিস্তিন ও অঞ্চলের নিরীহ জনগণের বিরুদ্ধে সংঘটিত সকল অপরাধের সঙ্গে জার্মানির সম্পৃক্ততা রয়েছে। তারা ফিলিস্তিনে চলমান মানবতা-বিরোধী অপরাধের বিষয়ে নীরব থাকার পাশাপাশি সেখানে সরাসরি মানবাধিকার লঙ্ঘনে মদদ দিচ্ছে। মানবাধিকার ইস্যুতে কথা বলার মতো জার্মানির কোনও নৈতিক ও আইনি অবস্থা নেই বলে তিনি মন্তব্য করেন।

ইরাকের সাবেক বাথ সরকারের রাসায়নিক অস্ত্র কর্মসূচি উন্নয়নে জার্মানির সক্রিয় ও সরাসরি ভূমিকার কথা স্মরণ করে ইসমাইল বাকায়ি জার্মান কর্মকর্তাদের পরামর্শ দিয়ে বলেন, মানবাধিকার ও ন্যায়বিচার সম্পর্কে তারা সত্যিই সচেতন ও সোচ্চার হয়ে থাকলে সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্র সরবরাহে জার্মান কোম্পানি এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে একটি যৌথ তথ্য-অনুসন্ধান ব্যবস্থা গঠনের জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান যে প্রস্তাব দিয়েছে বার্লিন তা মেনে নিত।  ইরান অনেক আগেই তেহরানে জার্মান দূতাবাসে ঐ প্রস্তাবটি জমা দিয়েছে। 

এই প্রসঙ্গে ইরানের আইন বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ইরানের বিরুদ্ধে ইরাকের সাবেক বাথ সরকারের আট বছরের চাপিয়ে দেওয়া যুদ্ধে রাসায়নিক হামলার শিকার সাবেক সেনাদের সঙ্গে দেখা করার পর বলেছেন, "রাসায়নিক হামলার শিকার ইরানের যুদ্ধাহত সেনারা জার্মানির মতো পশ্চিমা দেশগুলোর মানবাধিকার সংক্রান্ত দাবিগুলোর অসারতার একটি জীবন্ত উদাহরণ। কারণ জার্মানি ইরাকের রাসায়নিক অস্ত্র কর্মসূচির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।"

গারিবাবাদি জোর দিয়ে বলেন, সময়ের পেরিয়ে গেলেও সাদ্দাম সরকারের যুদ্ধাপরাধের সাথে জার্মানির জড়িত থাকার দায় কমবে না।ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্র সরবরাহে জার্মানির ভূমিকা সম্পর্কে একটি সত্য-অনুসন্ধান ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জার্মানির কাছে ইরানের উত্থাপিত প্রস্তাব দুটি স্বীকৃত মানবাধিকার নীতির উপর ভিত্তিশীল: বাস্তবতা এবং ন্যায়বিচার।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা