ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে স্লোভাকিয়াকে আহ্বান

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:২০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:২০:৫১ অপরাহ্ন
বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে স্লোভাকিয়াকে আহ্বান
মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মী নিয়োগ এবং ভিসা প্রক্রিয়া সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা।

শুক্রবার (১১ এপ্রিল) তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত 'আন্টালিয়া কূটনৈতিক ফোরাম'-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-স্লোভাকিয়া সম্পর্কের ভিত্তি হিসেবে অভিন্ন মূল্যবোধ, নীতি ও পারস্পরিক বোঝাপড়ার কথা তুলে ধরা হয়। উভয়পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং এ লক্ষ্যে স্লোভাক প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় তিনি প্রস্তাব করেন, ইউরোপীয় ইউনিয়নের ‘ট্যালেন্ট পার্টনারশিপ’ মডেল অনুসরণ করে স্লোভাকিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের পথ আরও প্রশস্ত করতে পারে।

বৈঠকে বহুপাক্ষিক ফোরামগুলোতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী