ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:৩৪:৩৬ অপরাহ্ন
বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ
বাংলাদেশি এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট করাচিতে জরুরি অবতরণ করেছে। দুবাই থেকে ঢাকাগামী এই ফ্লাইটটি শুক্রবার (১১ এপ্রিল) রাত ৩টা ২০ মিনিটে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) মুখপাত্র জানান, ফ্লাইট নম্বর এফজেড ৫০১ মাঝ আকাশে থাকা অবস্থায় এক বাংলাদেশি নারী যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে পিএএ-র একজন স্বাস্থ্য কর্মকর্তা বিমানটিতে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। 'মিস বেগম' নামে পরিচিত ওই যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য করাচির আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।

তবে যাত্রীকে নামানোর পরপরই ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ মডেলের বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে বিমানের ১৫৯ জন যাত্রী বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে আটকা পড়েন। প্রায় ১০ ঘণ্টা পর, দুবাই থেকে বিশেষ টেকনিক্যাল ও ককপিট ক্রু দল এসে ত্রুটি সারায়। এরপর স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে বিমানটি আবার ঢাকার উদ্দেশে যাত্রা করে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল