ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সালমানের মৃত্যুর পর তার বন্ধুকেই বিয়ে করার কারণ জানালেন সামিরা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:৪৭:৪৭ অপরাহ্ন
সালমানের মৃত্যুর পর তার বন্ধুকেই বিয়ে করার কারণ জানালেন সামিরা
ঢালিউডের কিংবদন্তি ও ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহ-এর মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। সে সময় এই খবরে স্তব্ধ হয়ে গিয়েছিল সারা দেশ। যদিও তার মৃত্যুর রহস্য আজও সম্পূর্ণ উদ্ঘাটিত হয়নি। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্তে বলা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন— তবে তার ভক্ত-অনুরাগীদের কাছে এখনো এ মৃত্যু রহস্যই রয়ে গেছে।

সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আবারও সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন তার স্ত্রী সামিরা। তবে এবার আলোচনার কেন্দ্রে সালমান শাহর মৃত্যুর পর তার এক বন্ধুকে সামিরার বিয়ে করার ঘটনা।

সম্প্রতি একটি ভিডিও বা সাক্ষাৎকারে সামিরা এই প্রসঙ্গে বলেন, “সালমান মারা যাওয়ার পর ওনি (বন্ধু) রেডিও এফএম-এ একটি বক্তব্যে বলেছিলেন— ‘সামিরা আমাকে না বলে কেন চলে গেল? ওকে তো আমি আমার ছেলে শাহরানের সঙ্গে বিয়ে দিতে পারতাম।’”

সামিরা আরও বলেন, “যদি ওনি তার ছেলের সঙ্গে আমার বিয়ের ইচ্ছা প্রকাশ করতে পারেন, তবে আমি কেন তার বন্ধুকে বিয়ে করতে পারব না?”

তিনি বিষয়টি ব্যক্তিগত পছন্দের বদলে পারিবারিক সিদ্ধান্ত বলেই তুলে ধরেন: “এই বিয়েটা আমার সিদ্ধান্তে হয়নি, এটি ছিল আমার বাবা-মায়ের সিদ্ধান্তে করা এরেঞ্জড ম্যারেজ। এটি লাভ ম্যারেজ ছিল না।”

এমন বক্তব্য সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে যেতে বলছেন, কেউ আবার সালমান শাহর মৃত্যুর পেছনে নতুন করে ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন।

প্রসঙ্গত, সালমান শাহের ক্যারিয়ার ছিল মাত্র তিন বছরের, তবে এই স্বল্প সময়েই তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা