ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

মার্চ ফর গাজা কর্মসূচিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, আহত ১১

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
মার্চ ফর গাজা কর্মসূচিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস, আহত ১১
মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় পথে জামালপুরের মাদারগঞ্জ এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস। এতে অন্তত ১১ জন আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাঈলের ধনবাড়ীতে বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা মো. সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান, হাফেজ মঞ্জরুল ইসলাম, খুরশেদ আলম, হাফেজ ফেরদৌস, জুবায়ের। বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।



আহতরা সবাই জামালপুরের জেলার মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী  এবং দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী।



দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাদারগঞ্জ উপজেলার একটি দল যাত্রা শুরু করে। বেলা ১১টার দিকে নেতাকর্মীদের বহনকারী বাসটি টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ১৩ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করায়। তাদের মধ্যে গুরুতর আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।



ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানী, মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে যাওয়া পথে আমাদের নেতাকর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।ধনবাড়ী থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের জামালপুর হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার ‘মার্চ ফর গাজা’ শিরোনামে জমায়েতের ডাক দেয় ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামে একটি প্ল্যাটফর্ম। শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ

ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ