ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

গরম কমছে, ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ০৯:৩০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৯:৩০:০৬ পূর্বাহ্ন
গরম কমছে, ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?
আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্রিজের তাপমাত্রা কমানো বা বাড়ানোর দিকেও নজর রাখা জরুরি। না হলে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন অক্টোবর মাস, সকালে একটু ঠান্ডা আবার রাতে ফ্যান চালিয়ে ঘুমালেও ঠান্ডা লাগে।এমন পরিস্থিতিতে অনেকেই ফ্রিজের পানি পান করাও বন্ধ করে দেন। কারণ আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। এসব ক্ষেত্রে মানুষ ফ্রিজও কম ব্যবহার করেন।আপনি যদি এরই মধ্যে বরফ সংরক্ষণ বা ফ্রিজে পানির বোতল রাখা বন্ধ করেন, তাহলে ফ্রিজের তাপমাত্রা কিছুটা কমাতে পারেন। এতে করে আবহাওয়া অনুযায়ী ফ্রিজ ঠিক তাপমাত্রায় রাখা উচিত। ফলে ভালো থাকবে খাবারও।বাইরের তাপমাত্রা অনুযায়ী ফ্রিজের তাপমাত্রা ঠিক না রাখলে ফ্রিজে রাখা খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তবে গরম বা শীত বিভিন্ন আবহাওয়ায় ফ্রিজের তাপমাত্রা নির্ধারণ করতে হয় ফ্রিজের ধরনের উপর।

অনেক রেফ্রিজারেটরের ধরনের উপর নির্ভর করে ১-৯ বা ১-৭ নম্বর ডায়ালের তাপমাত্রা সেটিং থাকে। ৭ বা ৯ হলো সবচেয়ে বেশি ঠান্ডার জন্য। সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ ১ হলো ফ্রিজের উষ্ণতম সেটিং।সাধারণত ঠান্ডা সেটিং একটি সংখ্যার উপর ভিত্তি করে ও সংখ্যা যত বেশি হবে, তাপমাত্রা তত বেশি হবে। যদি আপনার ফ্রিজ বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে ডায়ালের নম্বর কমিয়ে দিন।এই মুহূর্তে যেহেতু আবহাওয়া খুব ঠান্ডা বা খুব গরম নয়। তাই ফ্রিজের তাপমাত্রা ৪ বা ৫ নম্বরে রাখা যেতে পারে। ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করলে ফ্রিজের তাপমাত্রাও বাড়াতে থাকতে হবে।তবে খাবারের তাপমাত্রা ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই সেই খাবারে উপকারী ও ক্ষতিকর দুই ধরনের ব্যাকটেরিয়ার বংশবিস্তার শুরু হয়। এছাড়া ফ্রিজে রাখা খাবারের মান ভালো রাখতে হলে যন্ত্রটি নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করতে হবে।

সূত্র: ইন্ডিয়ান টাইমস

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী