ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
শুল্ক যুদ্ধের আবহ

আচমকা সস্ত্রীক ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৫:০৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৫:০৭:৩৯ অপরাহ্ন
আচমকা সস্ত্রীক ভারত সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী ঊষা ভ্যান্স-কে সঙ্গে নিয়ে ২১ থেকে ২৫ এপ্রিল ভারতের দিল্লি সফর করবেন। এই সফর ঘিরে ভারত-মার্কিন কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে নতুন মাত্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র জানায়, ভ্যান্স সফরের প্রথম অংশে একটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন এবং পরে স্ত্রীর আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে একটি ব্যক্তিগত সফর করবেন। তাঁর স্ত্রী ঊষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত।

এই সফরের সময় মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ-এরও ভারতে আসার কথা রয়েছে, যা কাকতালীয়ভাবে একাধিক উচ্চপর্যায়ের আলোচনার মঞ্চ তৈরি করছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ভ্যান্সের সফরের সময় ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্বের শর্তাবলী চূড়ান্ত হতে পারে। লক্ষ্য ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যকে ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

বর্তমানে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং ২০২৪ সালে এই সম্পর্কের আর্থিক পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন ডলার।

তবে আলোচনার পটভূমি একেবারে সরল নয়। গত ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশিরভাগ বাণিজ্যিক অংশীদারদের উপর উচ্চ আমদানি শুল্ক আরোপ করেন। ভারতের ক্ষেত্রেও ২৬ শতাংশ শুল্ক চাপানো হয়, যা দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি করে।

তবে ৯ এপ্রিল ট্রাম্পের পক্ষ থেকে শুল্ক স্থগিতাদেশ ঘোষণায় ভারতীয় রপ্তানিকারকদের স্বস্তি এসেছে এবং আলোচনা আবার ইতিবাচক দিকে মোড় নিতে শুরু করেছে।

রয়টার্সকে দেওয়া এক ভারতীয় কর্মকর্তার ভাষায়: “অন্যান্য দেশের তুলনায় আমরা আমেরিকার সঙ্গে বাণিজ্য আলোচনায় অনেকটাই এগিয়ে আছি। আগামী ৯০ দিনে বড় কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে।”

এছাড়াও ভ্যান্সের সফরের সময় প্রতিনিধি পর্যায়ের আরও সফর ও ভার্চুয়াল বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। একই সঙ্গে ভারত কাস্টমস কর্তৃপক্ষকে পণ্য রপ্তানি-আমদানির ক্ষেত্রে নজরদারি বাড়াতে বলেছে, যাতে দেশটি ‘রিরাউটিং হাব’ হয়ে না পড়ে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার