ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৫:২৩:২৪ অপরাহ্ন
গবেষণায় আন্তর্জাতিক সম্মাননায় পেলেন জবি শিক্ষক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-এর গর্বিত অর্জনে যুক্ত হল আরেকটি উজ্জ্বল অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতাউল গনি সম্প্রতি স্পেনের বার্সেলোনায় আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে ‘আরলি ক্যারিয়ার রিসার্চার অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

২৬–২৮ মার্চ অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সড রিমোট সেন্সিং -এ বিশ্বের খ্যাতনামা গবেষক ও বিজ্ঞানীদের মাঝে ড. গনি তার গবেষণা প্রবন্ধ ‘ইস্টিম্যাশন অব সেডিমেন্ট নিট্রোজেন ফিক্সেশন ইউজিং রিমোট সেন্সিং ডেটা’ উপস্থাপন করেন। গবেষণার গুণগত মান, অভিনব পদ্ধতি ও ভবিষ্যৎ সম্ভাবনার গুরুত্ব বিবেচনায় তাকে এ সম্মাননায় ভূষিত করে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এমডিপিআই।

উল্লেখ্য, এই ক্যাটাগরিতে মাত্র দুইজনকে পুরস্কৃত করা হয় এবং ড. আতাউল গনি প্রথম পুরস্কারের গৌরব অর্জন করেন।

তার গবেষণাকর্মে রিমোট সেন্সিং ডেটা ব্যবহার করে পানির তলদেশের (সেডিমেন্ট) নাইট্রোজেন স্থায়ীকরণের (ফিক্সেশন) পরিমাণ নির্ণয়ের পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে। যা জলাভূমি সংরক্ষণ, পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. গনি বলেন, “নিজ গবেষণাকর্ম আন্তর্জাতিক বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের স্বীকৃতি পাওয়া এক অসাধারণ অনুভূতি। এ অর্জন আমাকে আরও উদ্ভাবনী গবেষণায় কাজ করতে অনুপ্রাণিত করবে।”

ড. আতাউল গনির এই আন্তর্জাতিক অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “এটি আমাদের গবেষণার মান ও সক্ষমতার আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা তার এই অর্জনে অত্যন্ত গর্বিত।”

উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহরিয়ার আহমেদ বলেন, “ড. গনির কাজ আমাদের বিভাগের জন্য অনুপ্রেরণার উৎস। এটি আমাদের গবেষণার ধারাকে আরও বেগবান করবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মনে করছেন, ড. আতাউল গনির এই অসামান্য অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা