ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রাষ্ট্র সংস্কারে সবাই একমত: আলী রীয়াজ

  • আপলোড সময় : ১২-০৪-২০২৫ ০৬:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৫ ০৬:৫৪:২১ অপরাহ্ন
রাষ্ট্র সংস্কারে সবাই একমত: আলী রীয়াজ
রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সবাই একমত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।তিনি বলেন, ‘আমরা সকলেই একমত, এখানে সংস্কার জরুরি। এ উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হলেও এ দাবি জনগণের, দীর্ঘদিন ধরে তারা গণতান্ত্রিক সংগ্রামে আছে।’শনিবার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপে তিনি এ কথা বলেন।


সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, ‘আপনরা সবসময় বলে আসছেন সংস্কারের জন্য। আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পেয়েছি সমস্ত সংস্কার কমিশনের প্রতিবেদনে।’ইতোমধ্যে ছয়টি রাজনৈতিক দলের সংলাপ করার কথা জানিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘আমরা আলোচনা অব্যাহত রাখব। আশা করছি, প্রাথমিক পর্যায়ের আলোচনা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে শেষ করতে পারব। পরবর্তী পর্যায়ে ও ধাপে অন্যান্য এবং যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আরও বেশি আলোচনা প্রয়োজন বিভিন্ন বিষয়ে, সেগুলো আমরা করব।’



সংলাপে রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মাধ্যমে পরস্পরকে বোঝার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘পরস্পরের মত বিনিময় করব। আমরা আশা করি, বেশ কিছু বিষয়ে একমত হতে পারব।’প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান।


বাংলাদেশ জাসদের পক্ষে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানের নেতৃত্বে ইন্দু নন্দন দত্ত, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনসহ ৯ জন সংলাপে অংশ নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে