ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ২ পোশাক কারখানা ভাঙচুর, আটক ৪৫

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১০:২৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১০:২৮:১৩ পূর্বাহ্ন
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ২ পোশাক কারখানা ভাঙচুর, আটক ৪৫
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে দু’টি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকশ লোক সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানের কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেয়ার অনুরোধ জানান। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে মিছিলে যোগ না দেয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারী লোকজন।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট চালান তারা। এসময় আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‍্যাব ও সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

এ ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু তো নিরপেক্ষ ইস্যু। এ মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছে কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট