ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব আজ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১০:৫৫:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১০:৫৫:১৮ পূর্বাহ্ন
মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব আজ
পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রতিবছর ১৩ এপ্রিল এই উৎসব উদযাপন করে মারমারা।রোববার (১৩ এপ্রিল) সকালে বান্দরবানের রাজার মাঠ থেকে র‌্যালি বের করা হয়। এতে অংশ নেয় মারমা সম্প্রদায়সহ পাহাড়ের অন্যান্য নৃগোষ্ঠী—চাকমা, ত্রিপুরা, খেয়াং, পাংখোয়া, লুসাই, ভুমি, পঞ্চঙ্গাসহ অন্তত ১১টি সম্প্রদায়ের মানুষ। শুধু পাহাড়িরাই নয়, র‌্যালিতে অংশ নেয় বাঙালিরাও।

 
মূলত এটি মারমাদের প্রধান সামাজিক উৎসব হলেও, পাহাড়ের সব সম্প্রদায়ই উৎসবটিকে ঘিরে আনন্দে মেতে ওঠে। সপ্তাহব্যাপী চলবে এই উৎসব। আজকের র‌্যালির মাধ্যমে উৎসবের সূচনা হলেও সামনে রয়েছে বয়োজ্যেষ্ঠ পূজা, আলোচনা সভা, লোকজ মেলা ও নানা সাংস্কৃতিক আয়োজন।
 

 
আগামীকাল থেকে রাজার মাঠে শুরু হবে চার দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ মেলা। তবে এই উৎসবের প্রধান আকর্ষণ হলো পানি উৎসব বা জলকেলি। এতে একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি ধুয়ে নতুন বছরকে বরণ করে নেয়ার রীতি রয়েছে।
 
আয়োজকরা জানান, নতুন বছরকে ঘিরে তারা নানান কর্মসূচি হাতে নিয়েছেন। উৎসবে যোগ দিতে পেরে আনন্দিত সব সম্প্রদায়ের মানুষ। আগামী সাত দিন পার্বত্য জেলা বান্দরবান উৎসবের নগরীতে পরিণত হবে বলেও তারা জানান।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী