ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রোনালদোর নৈপুণ্যে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় আল নাসরের

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১১:০২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১১:০২:১৬ পূর্বাহ্ন
রোনালদোর নৈপুণ্যে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় আল নাসরের

সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। দলের তারকা ফুটবলার রোনালদোর জোড়া গোলে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু শক্ত করলো রোনালদোর দল।

ম্যাচের প্রথমে এক গোলে এগিয়ে ছিলো আল রিয়াদ। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো শটটি থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।

এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরু হয় পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের ম্যাজিক। ৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।

নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।

২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা