ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১১:১৬:৪৮ পূর্বাহ্ন
প্রেমিকাকে স্যুটকেসে ভরে হোস্টেলে নেওয়ার সময় ধরা শিক্ষার্থী
প্রেমে পড়লে মানুষ কী-না করে, অনেকে বলে অন্ধ হয়ে যায়! প্রেমিকাকে লুকিয়ে বাড়ি বা হোস্টেলে আনতে অনেকেই নতুন নতুন বুদ্ধি-কেরামতি দেখায়। এবার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এমন কাজ করলেন, যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া।ট্রলিব্যাগে মরদেহ নিয়ে যাওয়ার ঘটনা অনেকেই জানেন। তবে জীবন্ত প্রেমিকাকে ট্রলিব্যাগে ভরার ঘটনা হয়ত আগে শোনা যায়নি। প্রেমিকাকে নিয়ে একান্তে কিছুটা সময় কাটানোর ইচ্ছা। কিন্তু বয়েস হোস্টেলে মেয়েদের প্রবেশ নিষেধ। তাই বাড়ি থেকে আনা বড় কালো ট্রলিব্যাগেই ভরে প্রেমিকাকে নিয়ে ঢুকছিল হোস্টেলে, তবে একটু ভুলেই ধরা পড়ে গেল বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী।ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।



জানা গেছে, এই ঘটনা হরিয়ানার সোনিপত জেলার ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের। প্রেমিকাকে ছেলেদের হোস্টেলে নিয়ে যেতে চেয়েছিলেন ওই ছাত্র। কিন্তু নিরাপত্তার পেরিয়ে তা অসম্ভব ছিল। তাই মাথা খাটিয়ে উপায় বের করেন। স্যুটকেসে ভরে প্রেমিকাকে হোস্টেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। যেমন ভাবনা তেমন কাজ। প্রেমিকাকে স্যুটকেসে পুরে নিয়ে সোজা ঘরের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখনই ধরে নিরাপত্তাকর্মীরা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, তিন-চারজন নিরাপত্তাকর্মী ও অন্যান্য ছাত্ররা স্যুটকেসটি ঘিরে দাঁড়িয়ে আছেন। যার চেন খুলতেই দেখা যায় ভেতরে এক তরুণী কুঁকড়ে বসে আছেন। তবে মেয়েটি ওই একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কিনা তা এখনও জানা যায়নি। এই ঘটনার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ছাত্ররা একটু দুষ্টুমি করেছে। এটা কোনো ব্যাপার না। ওই ছাত্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এখনও জানা যায়নি।

ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ব্যবহারকারীদের অনেকে এ ঘটনাটি নিয়ে হাস্যরস করেছেন আবার অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন