ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে বিতর্কিত ওয়াকফ বিরোধী বিল আন্দোলনে তিনজন নিহত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ১২:১৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ১২:১৮:০২ অপরাহ্ন
ভারতে বিতর্কিত ওয়াকফ বিরোধী বিল আন্দোলনে তিনজন নিহত
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বিতর্কিত ওয়াকফ বিল বিরোধী আন্দোলনে তিনজন নিহত হয়েছেন। মুসলিমদের ওয়াকফকৃত সম্পত্তি নিয়ে বিতর্কিত এ বিলটি গত সপ্তাহে ভারতে আইনে পরিণত হয়। এরপর এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ। তারা বিক্ষোভ করতে থাকেন। এরমধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে তিনজন নিহত হলেন।



শনিবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্থানীয় পুলিশ। গতকাল শুক্রবার মুর্শিদাবাদে পুলিশ ও মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশের অতিরিক্ত মহাপরিচালক জাওয়েদ শামীম বলেছেন, তিনজনের মধ্যে দুজন সংঘর্ষে, অপরজন গুলিতে নিহত হন।পরিবেশ উত্তপ্ত থাকায় কলকাতা হাইকোর্ট জঙ্গিপুরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েনের নির্দেশ দিয়েছে।অপরদিকে ত্রিপুরার উনাকোতিতে আজ পুলিশের সঙ্গে এই বিতর্কিত বিল নিয়ে সংঘর্ষ হয়েছে। সেখানে অন্তত ১৮ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।




এমন সংঘর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, তিনি তার রাজ্যে মোদি সরকারের পাস করা এই বিল কার্যকর করবেন না। তিনি সাধারণ মুসল্লিদের আন্দোলন থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।মাইক্রো ব্লগিং সাইট এক্সে মমতা লিখেছেন, “এ ব্যাপারে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছি— আমরা এ আইনকে সমর্থন করি না। এটি আমাদের রাজ্যে কার্যকর হবে না। তাহলে এই সংঘর্ষ কিসের জন্য?”গতকাল পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চল মালদা, উত্তর ২৪ পরগণা ও হুগলিতেও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় পুলিশের গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেন বিক্ষোভকারীরা। তাদের থামাতে পুলিশ সরাসির গুলি ছুড়েছে এমন অভিযোগ উঠেছে।



সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার