ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০১:৪৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০১:৪৮:৪৭ অপরাহ্ন
গাজার হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল
গাজার একটি প্রধান হাসপাতাল আল আহলি ব্যাপটিস্টে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী—এমনটাই দাবি করেছে হামাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, বোমা বর্ষণে হাসপাতালের নিবিড় পরিচর্যা (আইসিইউ) এবং সার্জারি বিভাগ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র হামলার পর হাসপাতালের দুইতলা ভবন থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, রোগী ও হাসপাতালকর্মীরা দৌড়ে নিরাপদ স্থানে ছুটে যেতে থাকেন।

বিবিসি আরও জানিয়েছে, স্থানীয় সূত্র অনুযায়ী হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং অস্ত্রোপচার বিভাগ এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা শহরের অন্যতম প্রধান এই চিকিৎসাকেন্দ্রে আতঙ্ক বিরাজ করছে।

হামলার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগী ও চিকিৎসকদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এতে চিকিৎসা সেবায় ব্যাপক বিঘ্ন ঘটেছে এবং সামগ্রিক ব্যবস্থাও ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই ঘটনায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আরও তীব্র হয়ে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গাজা আগে থেকেই যুদ্ধবিধ্বস্ত এবং সেখানে চিকিৎসা সামগ্রীর চরম সংকট রয়েছে। নতুন করে এই হামলা গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিপর্যস্ত করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে