ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ড্রোন ও লেজার শো’তে উজ্জ্বল ঢাকার আকাশ, কী ছিল ট্রায়াল রানে?

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০২:৪৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০২:৪৩:০৬ অপরাহ্ন
ড্রোন ও লেজার শো’তে উজ্জ্বল ঢাকার আকাশ, কী ছিল ট্রায়াল রানে?
বাংলা নতুন বছরকে বরণ করতে রাজধানীজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরইমধ্যে রাজনৈতিক আন্দোলন, আন্তর্জাতিক সংহতি ও মুক্তির বার্তা মিলিয়ে ব্যতিক্রমীভাবে আলো ছড়াচ্ছে একাধিক আয়োজন।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ইসরায়েলি আগ্রাসনবিরোধী লাখো জনতার সমাবেশ। একইসঙ্গে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং সরকার পতনের দাবিতে নানা স্লোগানে মুখর রাজধানী। এসব বিষয় মিলিয়ে একাধিক প্রতিকৃতি ও বার্তা ফুটিয়ে তোলা হয়েছে সংসদ ভবন এলাকা ঘিরে আয়োজিত ড্রোন ও লেজার শোতে।

এ আয়োজনে উঠে এসেছে জুলাই আন্দোলনের চিত্র, দেখা গেছে পানির বোতল হাতে মুগ্ধ, অদম্য আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিবাদী ভঙ্গি, ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানানো চিত্র এবং মুক্ত পায়রা—যা প্রতীক হয়ে দাঁড়িয়েছে স্বাধীনতা ও মানবতার।

এই আয়োজনের মধ্য দিয়ে শুধু বৈশাখী উৎসব নয়, তুলে ধরা হয়েছে সময়ের প্রেক্ষাপটে রাজনৈতিক ও মানবিক বার্তা।

এছাড়া, বাংলা নববর্ষের মূলদিনে অর্থাৎ পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুর ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ড্রোন শো ও লাইভ মিউজিকের অনুষ্ঠান। এই আয়োজন করছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।

প্রযুক্তি, সংগীত আর বার্তার সংমিশ্রণে এ বছরের বর্ষবরণ হয়ে উঠছে আরও বর্ণাঢ্য ও অর্থবহ।
 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম