ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৩:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৩:১৩:১৩ অপরাহ্ন
সৌদিতে আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ
ওমরাহ পালনে সৌদি আরবে ভ্রমণের সুযোগ আজ রোববার (১৩ এপ্রিল) থেকে বন্ধ। শুরু হয়েছে হজের প্রস্তুতি। হজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, আজকের পর (১৫ শাওয়াল) আর কোনো বিদেশি ওমরাহযাত্রী দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

অপরদিকে, সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ ভিসায় আগতদের নির্ধারিত মেয়াদের মধ্যে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়া এজেন্সিগুলোর বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারীদের ন্যূনতম এক লাখ রিয়াল জরিমানা গুনতে হতে পারে। প্রয়োজনে বাড়তেও পারে শাস্তির পরিমাণ।

এছাড়া, ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৯ এপ্রিল। এই সময়ের পরে কেউ সৌদিতে অবস্থান করলে তা হবে আইন লঙ্ঘনের শামিল।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট করে দিয়েছে—নির্ধারিত সময় অতিক্রম করলে যাত্রীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। তাই ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ওমরাহযাত্রীদের নিজ দেশে ফিরে যেতে বলা হয়েছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল