ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আবারও ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১১:৪৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১১:৪৪:১৫ পূর্বাহ্ন
আবারও ঝরবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা
কয়েক মাসের বর্ষণের পর সম্প্রতি কমেছে বৃষ্টির প্রবণতা। এরপর বুধবার (৬ নভেম্বর) দেশের কয়েক অঞ্চলে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আগামী দুদিন অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এরপর দেশের কয়েক অঞ্চলে বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর পরের ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথমার্ধে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।এদিকে যশোরে বুধবার (৬ নভেম্বর) দেশের সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
 
আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন শনিবার (৯ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে।    

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী