ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল সর্বাগ্রে : উপদেষ্টা শারমীন

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৫:০৯:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৫:০৯:৩১ অপরাহ্ন
৭১ ও ২৪-এর গণঅভ্যুত্থানে মেয়েরাই ছিল সর্বাগ্রে : উপদেষ্টা শারমীন
তিনি বলেছেন, জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে যারা রাস্তায় ছিল তাদের বেশিভাগে স্লোগান তুলেছিল মেয়েরা। শুধু তাই নয়, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানেও মেয়েরাই ছিল সর্বাগ্রে।সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই যুদ্ধে তরুণদের মধ্যে যারা রাস্তায় ছিল তাদের বেশিভাগে স্লোগান তুলেছিল মেয়েরা। শুধু তাই নয়, ৭১ এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানেও মেয়েরাই ছিল সর্বাগ্রে।আজ রোববার ঢাকার বারিধারায় কসমোপলিটন ক্লাবে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী ও নববর্ষের উৎসব-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয়ার পর আমরা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছি।তিনি বলেন, জুলাই যুদ্ধে ‘কোটা নয় মেধার জয়’ তরুণ প্রজন্মদের সেদিনের স্লোগানে তাদের মুখের ভাষাই বলে দেয় বিগত সরকারের অপশাসন, দুর্নীতি, জুলুম নির্যাতনের শিকার ছিল এদেশের জনগণ।তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, অন্যায়, দুর্নীতি এতসব অন্যায়ের বিরুদ্ধে তরুন প্রজন্মদের স্পিড ছিল বলেই নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এ দেশের রাজনৈতিক সংস্কৃতি ধারা পরিবর্তন না হলে আবার তরুণ সমাজ মাঠের নামবে, তারা জেগে উঠবে। বাংলার তরুণ জাতিকে কে দাবিয়ে রাখবে, তারা মরতে ভয় পায় না।



উপদেষ্টা বলেন, আমাদের মনে রাখতে হবে, আমরা যারা দায়িত্ব পেয়েছি, আমরা যাতে ভুলে না যাই যে এই তরুণ বাচ্চাদের বুকের রক্তকে, যারা জীবন দিয়েছে তাদের দিকে তাকিয়ে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে।তিনি বলেন, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে ৫০ লাখ মেয়েদের বিভিন্ন প্রফেশনাল ট্রেনিং দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হয়েছে, মেয়েদের সেলাই কাজ, কারুশিল্পের পাশাপাশি বিজ্ঞানমনস্ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।



অনুষ্ঠানে উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিজান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান, গুলশান লেডিস কমিউনিটি ক্লাবের সভাপতি সালমা খালেদ এবং উইমেন এন্টারপ্রেয়নিয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত

কাল থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকে সড়ক অবরোধ স্থগিত