ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৫:১৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৫:১৩:১৬ অপরাহ্ন
ইউক্রেনে রাশিয়ার মিসাইল হামলায় অন্তত ২০ জন নিহত
ইউক্রেনের উত্তরের সামি অঞ্চলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (১৩ এপ্রিল) সকালের এই হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন সামির ভারপ্রাপ্ত মেয়র আরতেম কোবজার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “রুশ বাহিনী ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে, যারা কোনোভাবেই যুদ্ধে জড়িত নয়।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে “কঠোর প্রতিক্রিয়ার” আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে পোড়া গাড়ি, ধ্বংসস্তূপ এবং সেখান থেকে বের হওয়া ধোঁয়ার কুণ্ডলি। হামলার ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে এসব দৃশ্যে।

উল্লেখ্য, সামি অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে ইউক্রেন বিগত কয়েকদিন ধরেই সতর্ক করে আসছিল। সেই সতর্কতার মধ্যেই ঘটল এই মর্মান্তিক হামলা।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার উদ্যোগ নেন। তবে সেই আলোচনা এখনো ফলপ্রসূ হয়নি। সামির হামলার পর ইউক্রেনের অনেকেই যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এক্স (সাবেক টুইটার)-এ ইউক্রেনীয় মানবাধিকার কর্মী সেরহি স্টারনেনকো কটাক্ষ করে লেখেন, “রোববার : ইস্টারের আগে খ্রিষ্টানদের ছুটি। সামিতে বেসামরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড। রাশিয়া এটি ইচ্ছাকৃতভাবেই করেছে। কিন্তু কিছু ভাববেন না, স্টিভ উইটকোফ (ট্রাম্পের দূত) পুতিনকে ধন্যবাদ জানাবে এবং তার রক্তাক্ত হাত লেহন করবে।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার