ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশের পথ কঠিন করছে পেন্ডারগেস্ট-ডেলানি জুটি

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৫:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৫:২৭:১২ অপরাহ্ন
বাংলাদেশের পথ কঠিন করছে পেন্ডারগেস্ট-ডেলানি জুটি
লাহোরে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের শুরুতে দারুণভাবে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। ৭৭ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে দেয়ার পরও চতুর্থ উইকেটে পেন্ডারগেস্ট ও লরা ডেলানির দৃঢ় জুটি ম্যাচে ফিরিয়ে এনেছে আয়ারল্যান্ডকে। এই জুটিতে ইতোমধ্যেই অর্ধশত রান যোগ হয়েছে এবং তারা এখন অবিচ্ছিন্ন।

নতুন বলে দারুণ চাপে রেখেছিলেন নাহিদা আক্তার ও অন্যান্য বোলাররা। আক্রমণাত্মক শুরুর বদলে রক্ষণাত্মক খেলতে গিয়ে রান নেওয়ার ঝুঁকিতে পড়েন আইরিশ ওপেনার সারা ফোবস ও গ্রেবি লুইস। এর ফলেই চতুর্থ ওভারে নাহিদার বল ফিল্ডিং করে রান নিতে গিয়ে রান আউটে কাটা পড়েন সারা—৮ বল খেলে ৪ রান।

শুরুর ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৫০ রানের জুটি। তবে ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসের বলে লুইস (৪৩ বলে ২৪) ফিরতি ক্যাচ দিলে আবার ছন্দপতন ঘটে। এরপর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন অ্যামি হান্টার—৩৮ বলে ৩৩ রান করেন তিনি।

তবে চতুর্থ উইকেটে পেন্ডারগেস্ট ও ডেলানি দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছেন। এই মুহূর্তে ৩৩ ওভার শেষে আয়ারল্যান্ড নারী দলের সংগ্রহ ১৪৩/৩।

বাংলাদেশের লক্ষ্য এখন দ্রুত ব্রেক থ্রু এনে দিয়ে এই জুটিকে ভাঙা, নইলে বড় স্কোরের পথে এগিয়ে যেতে পারে আয়ারল্যান্ড।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম