ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

খোলামেলা পোশাকে র‍্যাম্পে ঝড় তুললেন গওহর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৫:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৫:২৯:৫৪ অপরাহ্ন
খোলামেলা পোশাকে র‍্যাম্পে ঝড় তুললেন গওহর
বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় মুখ গওহর খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দেওয়ার পর র‍্যাম্পে তার দুর্দান্ত উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। ক্যাটওয়াকে ছিল আত্মবিশ্বাস, স্টাইল ও মাতৃত্বের গর্ব—সব মিলিয়ে এক অনন্য উপস্থিতি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, র‍্যাম্পে ভিন্ন স্টাইলের শাড়ি ও স্টিলেটোতে সেজে হাঁটছেন গওহর। তার স্পষ্ট বেবিবাম্পেই বোঝা যায় মাতৃত্বের আনন্দে ভাসছেন অভিনেত্রী। মার্জার সরণিতে ঝড় তোলেন দ্বিতীয়বার মা হতে চলা এই অভিনেত্রী।

মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রাখলেও ক্যামেরার সামনে আত্মবিশ্বাস হারাননি গওহর। তার পেশাগত জীবন এখন কিছুটা পিছনে, তবে ব্যক্তিজীবনে চলছে এক অনন্য সময়। বর্তমানে তার ধ্যানজ্ঞান একমাত্র ছেলে জেহান, যিনি সদ্য হাঁটতে ও কথা বলতে শিখেছেন।

সম্প্রতি স্বামী জায়েদ দরবারের সঙ্গে একটি রোমান্টিক ও খুনসুটিতে ভরা ভিডিও শেয়ার করেন গওহর, যেখানে দুজনকে দেখা যায় জেসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে। ভিডিওর ক্যাপশনেই দেন মহাচমক—“বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।”

২০২০ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়েতে পৌঁছান গওহর ও জায়েদ। ইসমাইল দরবারের ছেলে জায়েদ পেশায় কোরিওগ্রাফার এবং সোশ্যাল মিডিয়া স্টার। গওহরের চেয়ে তিনি ৮ বছরের ছোট। ২০২০ সালের ডিসেম্বরে তাদের নিকাহ সম্পন্ন হয়। ২০২৩ সালের মে মাসে প্রথম সন্তানের মা হন গওহর।

বর্তমানে অভিনেত্রী বলিউডের মূলধারার কাজ থেকে কিছুটা দূরে থাকলেও, তার উপস্থিতি, স্টাইল ও জীবনযাত্রা এখনও অনুপ্রেরণা হয়ে আছে ভক্তদের জন্য।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা