ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:০৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:০৯:৫৫ অপরাহ্ন
প্রিমিয়ার লিগে ফেরার পথ কঠিন হচ্ছে হামজা চৌধুরীর
দু’সপ্তাহ আগেও ইংলিশ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে ছিল শেফিল্ড ইউনাইটেড। সরাসরি প্রিমিয়ার লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান মজবুত করছিল ক্রিস ওয়াইল্ডের শিষ্যরা। তবে টানা তিন ম্যাচে হেরে সেই স্বপ্নে এখন ধুলো পড়ছে। বাংলাদেশের বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর জন্যও এটি হতাশাজনক সময়।

সবশেষ ম্যাচে নিজেদের ঘরের মাঠে প্লিমাউথ আর্গাইলের কাছে ২-১ গোলে হেরেছে শেফিল্ড। অথচ ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল তারা—জেসেরুন রাক-সাকির গোলে ১-০ লিড নেয় দলটি। কিন্তু শেষ দিকে মোহাম্মদ তিজানি ও রায়ান হার্ডির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্লিমাউথ।

এই হারের ফলে শেফিল্ডের টানা তিন হারের তালিকায় যুক্ত হলো নতুন নাম। এর আগে অক্সফোর্ড ইউনাইটেড ও মিলওয়ালের বিপক্ষে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। এমন পরিস্থিতিতে প্রিমিয়ার লিগে সরাসরি ফেরার রাস্তাটি আরও কঠিন হয়ে উঠেছে।

বর্তমানে লিডস ইউনাইটেড ও বার্নলি শীর্ষ দুইয়ে অবস্থান করছে ৮৮ পয়েন্ট নিয়ে। সমান সংখ্যক ম্যাচ খেলে শেফিল্ডের পয়েন্ট ৮৩। ফলে শেষ পাঁচ ম্যাচে সেরা দুইয়ের মধ্যে থাকতে না পারলে, প্লে-অফে লড়তে হবে তাদের।

এই পরিস্থিতিতে হামজা চৌধুরীর ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে। লোন শেষে লেস্টার সিটিতে ফিরলেও, সেই ক্লাবও প্রিমিয়ার লিগ থেকে অবনমনের মুখে। ৩২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৯তম স্থানে রয়েছে তারা। নাটকীয় কোনো পরিবর্তন না এলে, লেস্টারও নেমে যাবে চ্যাম্পিয়নশিপে। সেক্ষেত্রে হামজার প্রিমিয়ার লিগে খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে।

তবে এখনো আশার আলো একটাই—শেফিল্ড যদি প্লে-অফ পেরিয়ে প্রিমিয়ার লিগে ওঠে এবং হামজাকে দলে রেখে দেয়, তবেই আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের সর্বোচ্চ মঞ্চে দেখা যাবে হামজা চৌধুরীকে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম