ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

২১ দাবিতে লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১২:০২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১২:০২:৪৬ অপরাহ্ন
২১ দাবিতে লক্ষ্মীপুরে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন
লক্ষ্মীপুরে বিএম ডিসি অ্যাক্ট ২০১০ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে ডিপ্লোমা চিকিৎসকরা মানববন্ধন করেছে। সর্বস্তরের পেশাজীবী উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বেকার ডিপ্লোমা ডাক্তার ও সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের (এসডিএমএস) ব্যানারে এ আয়োজন করা হয়।আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে ডিপ্লোমা চিকিৎসকরা।  এ সময় বক্তব্য প্রদান করেন এসডিএমএস-এর জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকিরের রহমান রাসেল ও কামালুর রহিম সমর।

 
বক্তারা বলেন, ২০১০ সালের পূর্বে ডিপ্লোমা চিকিৎসকদের নামে আগে ডাক্তার ব্যবহারের ন্যায্য অধিকার সংরক্ষণের আইন চাই। ৮৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন চিকিৎসা প্রদানে সুপ্রিম কোর্টে চলমান মামলায় নামের আগে ডাক্তার ব্যবহারের অধিকার চাই। বিএম ও ডিসি অ্যাক্ট ২০১০ স্বৈরশাসকের কালো আইন বাতিল করতে হবে এবং ভ্রাম্যমাণ আদালতের নামে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে। অধিদপ্তরের বিভাগীয় সব কমিটিতে ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি নিশ্চিত করতে হবে।এ ছাড়াও নিয়োগ ও পদোন্নতির দাবি জানান তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী