ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ জন পাকিস্তানি শ্রমিক নিহত

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৫ ০৬:৩৮:০২ অপরাহ্ন
ইরানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৮ জন পাকিস্তানি শ্রমিক নিহত
ইরানের সিস্তান-বালুচেস্তান প্রদেশে গতকাল শনিবার (১২ এপ্রিল) আটজন পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। মেহারিস্তান জেলার একটি গ্রামের একটি গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় বন্দুকধারীরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আটজন।

নিহতরা সবাই পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের বাহাওয়ালপুর এলাকার বাসিন্দা। তারা ওই এলাকায় একটি গাড়ি মেরামতের গ্যারেজে ডেন্টিং, রঙ ও পালিশের কাজ করতেন।

এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বেলুচিস্তান ন্যাশনাল আর্মি (বিএনএ)। ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইরানি পুলিশ।

ঘটনার পর ইরানে নিযুক্ত পাকিস্তানি দূতাবাস হামলাটিকে "অমানবিক ও কাপুরুষোচিত" বলে নিন্দা জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের হামলা ইরান-পাকিস্তান বন্ধুত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ।

ইরানি পুলিশের ভাষ্যমতে, রাতের দিকে অস্ত্রধারীরা ওয়ার্কশপে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করা গেছে—দিলশাদ, তার ছেলে মুহাম্মদ নাঈম, জাফর, দানিশ ও নাসির।

হত্যাকারীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী